ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ, কতদিন খোলা থাকছে অফিসসমূহ?
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত ক্লাস ও পরীক্ষাসমূহ আজ সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ হলেও প্রশাসনিক অফিসসমূহ আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত যথারীতি খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় অফিসসমূহের পূর্ব নির্ধারিত ছুটি অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী আজ ৯ মার্চ থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
তবে দাপ্তরিক কাজ চলমান রাখতে আগামী ১২ মার্চ পর্যন্ত অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস চলাকালে অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ (এসি) অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ