ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আগামী মাসের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করা হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার জনগণের কাছে যে সকল প্রতিশ্রুতি দিয়েছে, তার কোনোটি থেকেই বিন্দুমাত্র বিচ্যুত হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে হয়তো কিছুটা দেরি হতে পারে। এজন্য আমি দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাই।"
তারেক রহমান উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। আজকের দিনটিকে ব্যক্তিগতভাবে তার জন্য ‘আবেগের দিন’ এবং বিএনপি ও বর্তমান সরকারের জন্য ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "দেশের অর্ধেক জনসংখ্যাই নারী। তাদের যদি যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন করা না হয়, তবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে স্বচ্ছল করে গড়ে তুলতেই এই ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে।"
তিনি জানান, প্রথম ধাপে দেশের ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ জন নারী এই কার্ড পাচ্ছেন। এর মধ্যে আজ কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকার ১৫ হাজার নারীকে এই কার্ড প্রদান করা হলো। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের প্রত্যেকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও একটি বড় ঘোষণা দিয়ে বলেন, আগামী মাসের মধ্যেই কৃষকদের কল্যাণে ফ্যামিলি কার্ডের আদলে ‘কৃষক কার্ড’ চালু করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু