ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাবিতে নিয়োগের নতুন নিয়ম চালু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন পরীক্ষা পদ্ধতি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা আজ ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, ২০তম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ১০ম থেকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ৪০ শতাংশ, ব্যবহারিক পরীক্ষায় ৩০ শতাংশ এবং মৌখিক পরীক্ষায় ৩০ শতাংশ নম্বর বরাদ্দ থাকবে। তবে যেসব পদে ব্যবহারিক পরীক্ষার প্রয়োজন নেই, সেখানে লিখিত পরীক্ষা ৭০ শতাংশ এবং মৌখিক পরীক্ষা ৩০ শতাংশ নম্বরের ভিত্তিতে হবে।
১৬তম থেকে ১১তম গ্রেড পর্যন্ত টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল উভয় পদের জন্য লিখিত (৪০%), ব্যবহারিক (৩০%) এবং মৌখিক (৩০%) পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ২০তম থেকে ১৭তম গ্রেডের পদের জন্য লিখিত (সর্বোচ্চ ৩০%) ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক থাকলেও ব্যবহারিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে সিলেকশন বোর্ড।
৫ম গ্রেড ও তদূর্ধ্ব পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে কি না, তা সিলেকশন বোর্ড নির্ধারণ করবে। যদি ব্যবহারিক পরীক্ষা না থাকে, তবে ৭৫ শতাংশ লিখিত এবং ২৫ শতাংশ মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। মেধাক্রম অনুযায়ী শূন্য পদের বিপরীতে পাঁচগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এছাড়া কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে; অন্যথায় আবেদন বিবেচনা করা হবে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু