ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
নতুন বছরেই রেমিট্যান্সে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ের জোয়ারে ভাসছে দেশ। চলতি জানুয়ারির মাত্র ২১ দিনেই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা মাস শেষ হওয়ার আগেই নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, জানুয়ারির প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৩ কোটি ১০ লাখ ডলার, যা প্রায় ২ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের সমান। ডলারপ্রতি ১২২ টাকা হিসাবে এর টাকার অঙ্ক দাঁড়ায় ২৮ হাজার ৪৩৮ কোটি টাকারও বেশি।
গত বছরের একই সময়ের তুলনায় এবারের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। গত বছরের জানুয়ারির প্রথম ২১ দিনে দেশে এসেছিল প্রায় ১৫০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছর একই সময়ে অতিরিক্ত এসেছে প্রায় ৮২ কোটি ৭০ লাখ ডলার।
রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে জানুয়ারি মাস শেষে নতুন মাইলফলক স্পর্শ করতে পারে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তাঁদের মতে, প্রবাসী আয় বাড়ার এই প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক।
এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে, যখন ঈদকে কেন্দ্র করে দেশে এসেছিল ৩২৯ কোটি ডলার। সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক রেকর্ড।
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গত বছরের মে মাসে, যখন এসেছিল ২৯৭ কোটি ডলার। তবে সেই রেকর্ড ভেঙে দেয় সদ্য বিদায়ী ডিসেম্বর মাস। বিজয়ের মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা টাকায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরের পুরো সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। এই ধারাবাহিক প্রবৃদ্ধিকে দেশের অর্থনীতির জন্য বড় ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা