ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
ভারত থেকে হাদি হ'ত্যার আসামিদের ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আলোচিত হত্যা মামলার পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক ও মাঠ পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে ফিরিয়ে আনতে সরকার দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বোচ্চ ব্যবহার করছে। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’ তিনি নিশ্চিত করেন যে, দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে নথিপত্র আদান-প্রদান চলছে এবং ‘সব প্রক্রিয়া শেষ হলে তাদের বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করার লক্ষ্যেই সরকার কাজ করছে।’
সমসাময়িক ‘মব ভায়োলেন্স’ বা গণপিটুনির মতো ঘটনাগুলো নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী অপরাধের সংজ্ঞায়নের ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন, ‘সব ঘটনাকে মব বলা ঠিক নয়; অনেক ক্ষেত্রেই সেগুলো বিচ্ছিন্ন অপরাধ। কিছু ঘটনা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে ঘটে। কোথাও যদি কাউকে আটক করে নির্যাতন করা হয়, সেটি একটি নির্দিষ্ট অপরাধ। এর আলাদা আইনি সংজ্ঞা রয়েছে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ‘বাংলাদেশে মব কালচার থাকা উচিত নয়’ এবং ‘আইনের বাইরে গিয়ে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই’।
মাদকের ভয়াবহতা ও অনলাইন জুয়া নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়তে সরবরাহ ও প্রচারের সব উৎস বন্ধ করতে হবে। মাদক কারবারিদের নাম জনসমক্ষে প্রকাশের বিষয়ে তিনি কিছুটা ভিন্ন মত দিয়ে বলেন, ‘প্রকাশ্য তালিকা অনেক সময় রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। তাই পেশাদার পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’। তিনি মনে করেন, এতে প্রকৃত অপরাধীরা পার পাবে না।
কক্সবাজারের পর্যটন পরিবেশ ও যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের পরিকল্পনা দেন মন্ত্রী। তিনি জানান, শহরে নতুন করে অযান্ত্রিক যানবাহনের সংখ্যা বাড়াতে দেওয়া হবে না এবং একটি লাইসেন্সের বিপরীতে একাধিক গাড়ি চালানো কঠোরভাবে দমন করা হবে। অচল যানবাহনগুলোর সংখ্যা নতুন করে পূরণ না করে ধীরে ধীরে যানের সংখ্যা কমিয়ে আনা হবে।
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দেশজুড়ে সাড়াঁশি অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ইরানে হামলার কারণ জানালেন নেতানিয়াহু
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ