×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

দ্রব্যমূল্যের চাপে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরে

২০২৬ মার্চ ০৮ ২০:২৪:০০

দ্রব্যমূল্যের চাপে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস জানুয়ারিতে এই হার ছিল ৮.৫৮ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে দ্রব্যমূল্যের চাপ কিছুটা বেড়েছে।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশে, যা জানুয়ারি মাসে ছিল ৮.২৯ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি জানুয়ারি মাসের ৮.৮১ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ৯.০১ শতাংশে দাঁড়িয়েছে।

তবে গত বছরের একই সময়ের তুলনায় এবারের সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কম। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯.৩২ শতাংশ। সে সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯.২৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৮ শতাংশ।

বিবিএস জানায়, ২০২১-২২ ভিত্তি বছর ধরে জাতীয়, পল্লী ও শহর—এই তিন ভাগে আলাদাভাবে মূল্যস্ফীতির হিসাব করা হয়েছে। মাসিক ভিত্তিতে (মাস টু মাস) ফেব্রুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে ০.৫৫ শতাংশ। মাঠ পর্যায় থেকে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে এই সূচক তৈরি করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত