ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জেলি, সয়াবিন তেল ও রাসায়নিক মিশিয়ে ভেজাল দুধ তৈরি, আটক ৬
নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে জেলি, সয়াবিন তেল ও রাসায়নিক মিশিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চক্রটির ছয় সদস্যকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা ঘোষপাড়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। র্যাব-৬ (সিপিসি-৩) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স।
অভিযান চলাকালে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করে। সাজাপ্রাপ্তরা হলেন—অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ।
অন্যদিকে পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযানের সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, সয়াবিন তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব ক্ষতিকর উপকরণ ধ্বংস করা হয়েছে।
অভিযান শেষে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ