ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যার আসামির তথ্য দেয়নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি হত্যার অন্যতম মূল অভিযুক্ত ফয়সালসহ কলকাতায় আটক দুই ব্যক্তির বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো পায়নি বাংলাদেশ। সোমবার (৯ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ভারত সরকার এখন পর্যন্ত গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বাংলাদেশকে কোনো সুনির্দিষ্ট বার্তা দেয়নি।
হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কঠোর অবস্থান নিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আটককৃতদের সাথে সরাসরি কথা বলতে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে ইতোমধ্যে কনস্যুলার এক্সেসের জন্য আবেদন জানানো হয়েছে। শামা ওবায়েদ বলেন, ‘রবিবার কলকাতার কাছে কনস্যুলার এক্সেস চাওয়া হয়েছে। এই এক্সেস পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কলকাতা এখনো কিছু জানায়নি।’
প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, গ্রেপ্তারকৃত দুজনকে বাংলাদেশের আইনি প্রক্রিয়ায় সোপর্দ করতে বন্দিবিনিময় চুক্তির ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, ‘হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের ফেরত চাওয়া হবে।’ আসামিদের ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে প্রয়োজনীয় ‘পর্যাপ্ত তথ্য’ চেয়ে কূটনৈতিক চিঠিও দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমেই ফয়সালসহ অন্য অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘কূটনীতির মাধ্যমে দুজনকে ফিরিয়ে আনা হবে’। এই এক্সেস পাওয়ার পরপরই আইনি ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার বিষয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে।’ জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নৃশংস গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বলেও শামা ওবায়েদ তাঁর বক্তব্যে পুনরায় উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত