ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)। পথশিশু সংগঠন 'ছায়াতল বাংলাদেশ' এর মাধ্যমে এ সহযোগিতা করা হয়।
আজ বুধবার সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ছায়াতল বাংলাদেশের শিশুদের কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী, দপ্তর সম্পাদক মো. বায়েজিদ বোস্তামি, সদস্য মো. ত্বহা, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব ইসরাত জাহান এবং সিনিয়র এক্সিকিউটিভ আমেনা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশুরা।

এসময় অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুজ্জামান দুদু বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময় মানবিক উদ্যোগের সঙ্গে থাকে। যতটুকু সম্ভব চেষ্টা করে মানবতার সেবা করার। আজকের যারা শিশু তারা আগামীর সম্ভাবনা। এখান থেকেই অনেকেই আগামীর কর্ণধার হবে। এজন্য তাদের শিক্ষা স্বাস্থ্য এর দিকে আমাদের বেশি মনোযোগ দিতে হবে। ডুয়া আগামীতেও তাদের পাশে থাকবে। যারা আমাদের মাধ্যনে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেসব মানুষ ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, কিভাবে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মাঝে নিয়ে আসা যায়, সেজন্য আমরা সবসময় কাজ করছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন শিক্ষার আলো ছড়িয়ে দিতে সামাজিক উদ্যোগ নিয়ে থাকে। আমরা চাই প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিন দেশকে রিপ্রেজেন্ট করবে। এমন সুন্দর ও মানবিক উদ্যোগে আমরা ছায়াতলের সঙ্গে আছি এবং থাকব।

ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব ইসরাত জাহান বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময় আমাদের পাশে থাকে। ডুয়ার প্রতি আমাদের অনেক বেশি কৃতজ্ঞতা। বরাবরের মতো এবারও তারা আমাদের পাশে আছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের। এককভাবে এসব মানবিক কাজ করা সম্ভব নয়, সবাইকে পাশে দাঁড়াতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)