ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবির উপাচার্য নিয়োগ নিয়ে যা জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এবং দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ‘বৈশ্বিক সেরা চর্চা’ বা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট করেছেন যে, ঢাবির মতো একটি প্রাচীন ও প্রসিদ্ধ বিদ্যাপীঠের জন্য উপাচার্য নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরণের হঠকারী সিদ্ধান্ত না নিয়ে একটি দীর্ঘমেয়াদী ও মানসম্মত পরিকল্পনা গ্রহণ করছে নতুন সরকার।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “উনার যে পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে দাপ্তরিক সিদ্ধান্ত এসেছে, তাতে তিনি একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন যতক্ষণ না দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে।” তিনি আরও জানান যে, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নতুন উপাচার্য খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিমন্ত্রীর ভাষায়, ‘প্রধানমন্ত্রীও এটা নিয়ে জানতে চেয়েছেন সেরা প্রক্রিয়া কী, বৈশ্বিক সেরা চর্চা কী এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য’। স্থায়ী উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত সাময়িকভাবে প্রশাসনিক জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর করা হবে।
সরকারের প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয়কে কড়া আল্টিমেটাম দিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়কে তাঁদের কাজের দৃশ্যমান ফলাফল জনগণের সামনে তুলে ধরতে হবে। এ লক্ষে আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ববি হাজ্জাজ বলেন, “মোটামুটি সব মন্ত্রণালয়কে যে আমরা আগামী ছয় মাসের ভেতর কী কী করব, জনগণ কী কী দেখবে এবং আমরা যেন প্রত্যেকটা মন্ত্রণালয় দায়বদ্ধ থাকি প্রধানমন্ত্রীর কাছে। আমাদের জমা দিতে হবে আমরা কোন কোন লক্ষ্যগুলো কতখানি বাস্তবায়নের পূর্ণাঙ্গ পরিকল্পনা এবং ছয় মাসে তার ভেতরে কী কী দৃশ্যমান হতে পারে।”
বৈঠকে শিক্ষা খাতের সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ এবং আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তবে পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী বা বৃত্তি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুঞ্জন নাকচ করে দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি সরাসরি মন্তব্য করেন, “এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সেগুলো নিয়ে আলোচনা করাটাও আমি মনে করি অপ্রাসঙ্গিক আলোচনা।” মূলত দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে শিক্ষাঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রেখে একটি স্থিতিশীল ও মানসম্মত পরিবেশ গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত