ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকবে ভারত: হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রশ্নে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন মহলের অতিথিরা অংশ নেন।
হাইকমিশনার বলেন, আজ আমরা এখানে সমবেত হওয়ার সময় আমাদের বন্ধুত্বের দৃঢ় বন্ধনের কথা মনে করিয়ে দেয়, সেই সঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর সামাজিক ও পারিবারিক বন্ধনও আমাদের সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করে তুলেছে।
তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি শুধু কূটনৈতিক নয়, বরং ইতিহাস ও সংস্কৃতির গভীর সংযোগেও গড়ে উঠেছে। আমাদের দুই দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের ভাগাভাগি করা ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে চলেছে।
প্রণয় ভার্মা বলেন, বর্তমানে ভারত ও বাংলাদেশ দুটি গতিশীল সমাজ হিসেবে এগিয়ে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে ভবিষ্যতে দুই দেশ শুধু নিজেদের উন্নয়নই নয়, বরং পুরো অঞ্চলের সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তার ভাষায়, আজ দুটি প্রাণবন্ত এবং দূরদর্শী সমাজ হিসেবে, আমরা একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি - যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, কেবল আমাদের দুই দেশের জন্যই নয়, বরং বৃহত্তর অঞ্চলেও ভাগাভাগি করা সমৃদ্ধি আনতে পারি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি