ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
ঈদের ছুটিতে কাস্টমস ও ব্যাংক চালু রাখার অনুরোধ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যেও রপ্তানি কার্যক্রম সচল রাখতে কাস্টমস স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার আহ্বান জানিয়েছে পোশাক খাতের উদ্যোক্তারা। বিশেষ করে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশন নির্দিষ্ট সময় পর্যন্ত চালু রাখার অনুরোধ করা হয়েছে।
রপ্তানিপণ্য নির্ধারিত ‘লিড টাইম’-এর মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন তারা। এ কারণে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কাস্টমস স্টেশন ও ব্যাংকের কার্যক্রম চালু রাখার অনুরোধ করা হয়েছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানিয়েছে। ওই চিঠিতে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান বিষয়টি তুলে ধরেছেন বলে জানা গেছে।
এনবিআর সূত্র জানিয়েছে, তৈরি পোশাক শিল্প মূলত সময় ও ফ্যাশনের ওপর নির্ভরশীল। বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য জাহাজীকরণ না করতে পারলে অনেক ক্ষেত্রে রপ্তানি আদেশ বাতিল হয়ে যেতে পারে। এতে উদ্যোক্তারা যেমন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন, তেমনি দেশও হারায় মূল্যবান বৈদেশিক মুদ্রা।
চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময় রপ্তানি বাণিজ্য সচল রাখতে বন্দর, কাস্টমস এবং ব্যাংকের ধারাবাহিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঈদের ছুটির মধ্যেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম চালু রাখা জরুরি।
এ প্রেক্ষাপটে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস স্টেশন, ব্যাংক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যক্রম সচল রাখার অনুরোধ জানানো হয়েছে।
পোশাক খাতের উদ্যোক্তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে শিপমেন্ট সম্পন্ন করতে না পারলে শুধু রপ্তানি আদেশ বাতিল হওয়ার ঝুঁকিই নয়, বরং বিদেশি ক্রেতাদের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই সংকটময় সময়ে রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
বিগত বছরগুলোতেও ঈদের ছুটির সময় কাস্টমস ও বন্দরের কার্যক্রম চালু রেখে পোশাক রপ্তানিতে সহায়তা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এজন্য কৃতজ্ঞতা জানিয়ে এবছরও একই ধরনের সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেছে বিজিএমইএ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)