ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী।
বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৭টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল আপলোড করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার্থীরা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সময় দেওয়া নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত ৯ জানুয়ারি তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের এক হাজার ৪০৮টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এবারের নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১০ লাখ ৮০ হাজার ৯৫টি। পরীক্ষায় সশরীরে অংশ নিয়েছিলেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন চাকরিপ্রার্থী।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী এখন পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল দেখুন এখানে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল