ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকদের জন্য সরকারের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রেশনিং পদ্ধতির আওতায় রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকদের বিশেষ বিবেচনায় ৫ লিটার করে অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ মার্চ) এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসি জানায়, আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত জ্বালানি তেলের পার্সেল দেশে পৌঁছাচ্ছে এবং সারাদেশের ডিপো সচল রয়েছে। তবে রাজধানীর জনচাহিদা ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় রাইড শেয়ারিং অ্যাপে নিবন্ধিত মোটরসাইকেলগুলো সর্বোচ্চ ৫ লিটার অকটেন ক্রয় করতে পারবে।
জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে চালকদের তিনটি বিশেষ শর্ত পালন করতে হবে:
১. ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করা ক্রয় রশিদ সংগ্রহ করতে হবে।
২. পরবর্তীতে তেল নিতে গেলে পূর্ববর্তী ক্রয়ের সেই রশিদের মূল কপি অবশ্যই জমা দিতে হবে।
৩. পাম্প কর্তৃপক্ষ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাচাই করে তেল সরবরাহ করবে।
বিপিসি আরও স্পষ্ট করেছে যে, দেশে বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া আইনগত অপরাধ। সংকটময় পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ভোক্তা ও ডিলারদের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ