ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
'৫ বছরে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড'
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কল্যাণে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সরকার হিসেবে জনগণের সেবা করতে চাই। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। জনগণের বিপুল সমর্থনে সরকার গঠনের এক মাসের মাথায় আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো।"
তারেক রহমান জানান, প্রাথমিক পর্যায়ে কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার ১৫ হাজার নারীকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের সবার কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে আমার সরকার সক্ষম হবে।"
এ সময় প্রধানমন্ত্রী আরও একটি বড় ঘোষণা দিয়ে বলেন, "ফ্যামিলি কার্ডের মতোই আগামী মাসে দেশের কৃষক ভাইদের হাতে ‘কৃষি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। আমরা যেকোনো মূল্যে আমাদের প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করব।" তিনি আরও উল্লেখ করেন যে, গত সপ্তাহেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে প্রতীকি ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিশিষ্ট নাগরিকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই পাইলট কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা