ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সমতার সরকার গঠন করাই প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: যারা মনে করেন নারীরা রাজনীতিতে আসতে পারবে না, তারাই এখন বিরোধীদলে আছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশ কখনও আফগানিস্তান হবে না, রক্ষণশীলতা আমাদের সমাজের অংশ নয়। নারীদের ক্ষমতায়নের চর্চা পরিবার ও প্রতিষ্ঠান থেকেই শুরু হতে হবে। শুধু কাগজে-কলমে নয়, নারী ক্ষমতায়ন নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।" তিনি জানান, সরকারের ১৮০ দিনের অ্যাকশন প্ল্যান চূড়ান্ত করার কাজ চলছে এবং সমতার সরকার গঠন করাই প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
ববি হাজ্জাজ সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, "মোহাম্মদপুরে আমি একজন আলেমের সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ছিলাম। তিনি বিশ্বাস করেন নারীদের রাজনীতিতে জায়গা নেই। এমন উগ্রবাদী ফোর্স, যারা মনে করেন নারীরা রাজনীতি করবেন না, তারা এখন বিরোধীদলে। গত ৫০ বছরে আমরা এতোটা নারীবিদ্বেষী ছিলাম না, যতটা এখন হয়ে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "আমাদের প্রতিষ্ঠানগুলোতে সমতার সংস্কৃতি তৈরি করতে হবে। রক্ষণশীলতার পথে সমাজ এগিয়ে যাচ্ছে বলে মনে হলেও আমাদের আসল সংস্কৃতি উদারতার। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই উদারতার চর্চা শুরু করতে হবে। শুধু পার্লামেন্টে নয়, সামগ্রিক রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।"
নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, "নারীরা মায়ের জাত—এ কথা বলে তাদের ঘরে আটকে দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। শুধু মা হিসেবে গর্ববোধই যথেষ্ট নয়। নারীদের নিজেদেরও এমনভাবে প্রস্তুত হতে হবে যেন সমাজ ও রাষ্ট্র তাদের দায়িত্ব দিতে বাধ্য হয়।" অনুষ্ঠানে তিনি নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনার কথাও জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)