ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। কমানোর ঘোষণা দেওয়ার ১২ ঘণ্টা পার না হতেই প্রতি ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে সোনার দাম কমিয়ে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা করা হয়েছিল, যা আজ শুক্রবার দুপুর পর্যন্ত কার্যকর ছিল। কিন্তু বিশ্ববাজারের পরিবর্তিত পরিস্থিতির কারণে ১২ ঘণ্টা না পেরোতেই ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল বাজুস।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, গতকাল রাতে যখন বৈঠক হয়েছিল তখন আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা নিম্নমুখী ছিল। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থা ও তীব্র উত্তেজনার খবরে বিশ্ববাজারে সোনার দাম হু হু করে বাড়তে শুরু করে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়ে গেছে। এমতাবস্থায় ক্রেতা ও বিক্রেতা—উভয়পক্ষের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের মূল্য তালিকা (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২০০ টাকা করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি