ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে স্নাতক: ইয়র্ক স্কলারশিপে আবেদন চলছে
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে কানাডা। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা, স্কলারশিপ সুবিধা, তুলনামূলক কম টিউশন ফি, উন্নত আবাসন ব্যবস্থা এবং পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ সব মিলিয়ে দেশটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। এই সুযোগকে আরও সহজ করেছে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদার স্কলারশিপ কর্মসূচি।
এরই অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় একটি স্কলারশিপ ঘোষণা করেছে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
ইয়র্ক বিশ্ববিদ্যালয় কানাডার শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়টি অন্টারিও প্রদেশের টরন্টো শহরে অবস্থিত। বৃহৎ পরিসরের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য ইয়র্ক বিশ্ববিদ্যালয় কানাডার অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবেও পরিচিত।
স্কলারশিপের সুবিধাসমূহ
President’s International Scholarship of Excellence-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ ৪৫ হাজার কানাডিয়ান ডলার (চার বছরে মোট) অর্থসহায়তা পাবেন। পাশাপাশি Tentanda Via Award-এর মাধ্যমে দেওয়া হবে সর্বোচ্চ ৩০ হাজার কানাডিয়ান ডলার (চার বছরে মোট)।এই স্কলারশিপে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত যেকোনো বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট পাওয়ার যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। ২০২৬ সালের ফল (Fall) সেমিস্টারে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কোনো স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করে অফার লেটার অর্জন করতে হবে।
এছাড়া উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ভালো একাডেমিক ফলাফল, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে। ইংরেজি ভাষাদক্ষতার সনদ এবং রিকমেন্ডেশন বা নমিনেশন লেটারও আবেদনের জন্য আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য জানতে আগ্রহীরা নির্ধারিতলিংকে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের শেষ সময় আগামী ২৬ জানুয়ারি ২০২৬ এর মধ্যে সব আবেদন সম্পন্ন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)