ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বিতর্ক সংগঠন পার্সিয়ান ডিবেটিং ক্লাব–এর উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন ‘ফিউশন ফেস্ট’।
এ আয়োজনে ফারসি বিভাগের উদ্যোক্তা শিক্ষার্থীদের উদ্যোগে নানা ধরনের পণ্যের স্টল স্থান পায়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
ফিউশন ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল রম্য বিতর্ক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ট্রেজার হান্ট কম্পিটিশন। ট্রেজার হান্ট প্রতিযোগিতাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। পাশাপাশি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ, উর্দু বিভাগ, নৃত্যকলা বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ক্লাবের মডারেটর ও বিভাগীয় শিক্ষক তানজিনা বিনতে নূরের সঞ্চালনায় ট্রেজার হান্ট কম্পিটিশন শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
ক্লাবের সভাপতি মুশাররাত তাইয়েবা মুসকান জানান- "এই আয়োজনে ১০ জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করেছেন, যারা সকলেই ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী। তারা পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে ব্যবসা- বাণিজ্যে সম্পৃক্ত করেছেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী