ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ঈদযাত্রায় বাড়তি ভাড়া রুখতে কঠোর হুঁশিয়ারি সেতু প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে একগুচ্ছ বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে লঞ্চে বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী রাজিব আহসান স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। তাই লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি সহ্য করা হবে না। তিনি আরও জানান, বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে কীভাবে যাত্রী সেবা দেওয়া যায়, তা নিয়ে মালিক সমিতির সঙ্গে আলোচনা চলছে। মূলত স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
নদীবন্দরগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্দর এলাকায় হকারদের অনিয়ন্ত্রিত ভিড় এবং অসাধু চক্রের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনোভাবেই যেন চোর, ছিনতাইকারী বা বহিরাগতরা যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। বন্দরগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যাত্রী-বান্ধব রাখতে বিশেষ তদারকি চালানো হবে।
রাজধানীর সদরঘাটে ঈদে উপচে পড়া ভিড় কমাতে বিকল্প টার্মিনাল চালুর পরিকল্পনার কথা জানান রাজিব আহসান। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার একাংশের যাত্রীরা, বিশেষ করে পোশাক শ্রমিকরা সদরঘাটে না গিয়েই সহজে বাড়ি ফিরতে পারবেন। এতে নৌপথে চাপের ভারসাম্য বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নৌপথ সচল রাখতে নদীর নাব্যতা রক্ষার ওপর বিশেষ জোর দেন প্রতিমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন যে, যেসব পয়েন্টে নাব্যতা সংকট দেখা দেবে, সেখানে দ্রুত ড্রেজিং করার জন্য সরকারের ড্রেজার বহর প্রস্তুত রাখা হয়েছে। লঞ্চ চলাচলে যেন কোনো প্রাকৃতিক বা কৃত্রিম বাধা না আসে, তা নিশ্চিত করতে ড্রেজিং কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ডা. কে. এম. মুজিবুল হক দোয়েল। ড্যাব নেতা ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ইফতারের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বরিশালের প্রথিতযশা চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু