ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সংসদীয় গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিতে এবং এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, ক্ষমতার দাপট না দেখিয়ে উদারতা প্রদর্শনের এই সুযোগটি বিরোধী শিবিরের ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত।
শুক্রবার (৬ মার্চ) গুলশানে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও কেবল গণতান্ত্রিক মূল্যবোধের খাতিরেই বিরোধীদের এই প্রস্তাব দিয়েছেন। বিরোধীদের পক্ষ থেকে ‘লিখিত প্রস্তাবের’ দাবির বিষয়ে তিনি বলেন, এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ‘প্রধানমন্ত্রী নিজে ইফতার মাহফিলে বিরোধীদলীয় নেতার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন, যেখানে আমিও উপস্থিত ছিলাম। সবকিছু লিখিত বা শর্তযুক্ত হতে হবে এমন নয়, এটি আমাদের একটি রাজনৈতিক উদারতা।’
বর্তমান সংসদীয় কাঠামোর বাইরে ভবিষ্যতের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের পর দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজন করা হবে এবং তখন বিরোধী দল একটি পদ পাবে–সেটি ঠিক আছে। কিন্তু বিদ্যমান যে পদটি রয়েছে, সেটিও আমরা এখন তাদের দিতে চাই। আমি মনে করি, বিষয়টি তাদের উদারভাবে দেখা উচিত।’ সরকারের এই পদক্ষেপে সংসদীয় কার্যক্রমে বিরোধীদের অংশীদারিত্ব আরও জোরালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতির ভাষণ ও সংসদীয় রীতিনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সংবিধান ও রুলস অব প্রসিডিউর অনুযায়ী তিনি সংসদ অধিবেশনের শুরুতে ভাষণ দেবেন এবং আমরা সেই নিয়ম মেনেই চলব।’ তিনি আরও যোগ করেন যে, সরকার এমন এক উন্নত পার্লামেন্টারি কালচার প্রতিষ্ঠা করতে চায় যা দেখে সাধারণ মানুষ ভর্ৎসনার বদলে প্রশংসা করবে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জনগণের মধ্যে যে নতুন প্রত্যাশা জেগেছে, তা পূরণে এই সংসদকে মাইলফলক হিসেবে দেখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সারা বিশ্বের দৃষ্টি এখন আমাদের সংসদের ওপর। আমরা কীভাবে সংসদীয় সংস্কৃতি এস্টাবলিশ করছি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই একটি সুস্থ রাজনৈতিক ধারার প্র্যাকটিস করতে।’ এই নবগঠিত সংসদ যেন একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথে উদাহরণ হয়ে থাকে, সেটিই সরকারের লক্ষ্য।
উল্লেখ্য, শুক্রবার সকালে গুলশানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপির নবনির্বাচিত এমপি এবং মন্ত্রীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক অভিজ্ঞ আমলা ও প্রথিতযশা একাডেমিশিয়ানদের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালায় নতুন জনপ্রতিনিধিদের সংসদীয় জ্ঞান ও রীতিনীতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন