ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। 'মুনাফা হেয়ারকাট' বাতিল এবং একীভূত হওয়া পাঁচ ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট অবরোধ করে অবস্থান নেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
বিক্ষুব্ধ গ্রাহকরা সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আন্দোলনরত গ্রাহকদের দাবি, তাদের জমানো আমানত উত্তোলনে কোনো ধরনের বাধ্যবাধকতা রাখা যাবে না। তারা অভিযোগ করেন, ব্যাংকে পর্যাপ্ত তহবিল থাকলেও রমজান মাসে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেক ক্ষেত্রে মাত্র দুই লাখ টাকা তোলার সময়ও নানা বিধিনিষেধের কারণে তাদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকের আর্থিক ঘাটতি পূরণ এবং সাধারণ আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে অবিলম্বে ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকে ফিরিয়ে আনতে হবে। আন্দোলনের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট থেকে সরিয়ে দেয়।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর সরকারের বিশেষ অনুমোদনে ‘প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক’ হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক যাত্রা শুরু করে। এই প্রক্রিয়ায় ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক’, ‘গ্লোবাল ইসলামী ব্যাংক’, ‘সোশ্যাল ইসলামী ব্যাংক’, ‘এক্সিম ব্যাংক’ ও ‘ইউনিয়ন ব্যাংক’–কে একীভূত করা হয়। এই সংকট কাটিয়ে উঠতে সরকার তখন ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)