ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে ইমাম খামেনির গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মার্কিন-ইজরাইলি আগ্রাসনে শহীদ ইরানের সুপ্রিম লিডার ইমাম খামেনির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) ডাকসুর উদ্যোগে রাত সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এই গায়েবানা জানাযার আয়োজন করা হয়।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের ইমামতিতে গায়েবানার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করে ডাকসু।
এ সময় তাদের ‘নারায়ে তাকবীর—আল্লাহ আকবার, শহিদ খামেনি—লও লও লও সালাম, মার্কিন সাম্রাজ্যবাদ—নিপাত যাক, শহিদ খামেনির স্মরণে–ভয় করিনা মরনে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ঐক্যবদ্ধ না থাকায় সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে। হাদিসে এসেছে মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো। যেদিন সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে সেদিন তারা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবে।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি