ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: বড় প্রত্যাশা নিয়ে ২০২৪ সালে শেয়ারবাজারে যাত্রা শুরু করেছিল তিন প্রতিষ্ঠান— এশিয়াটিক ল্যাবরেটরিজ, টেকনো ড্রাগ এবং বেস্ট হোল্ডিং লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে নির্ধারিত কাট-অফ দামে শেয়ার ইস্যুর মাধ্যমে বাজারে আসা এই তিন কোম্পানির এক বছরের পথচলায় এখন স্পষ্ট ভিন্নতা দেখা যাচ্ছে।
তালিকাভুক্তির সময় এশিয়াটিকের কাট-অফ প্রাইস ছিল ৫০ টাকা (সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০ টাকা), টেকনো ড্রাগের ৩৪ টাকা (সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৪ টাকা) এবং বেস্ট হোল্ডিংয়ের ৩৫ টাকা (সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৪ টাকা)। কিন্তু এক বছর না ঘুরতেই পারফরম্যান্স, ডিভিডেন্ড ও ক্যাটাগরি—সব ক্ষেত্রেই তিন প্রতিষ্ঠানের অবস্থান আলাদা হয়ে গেছে।
ডিভিডেন্ডের ধারাবাহিকতায় এগিয়ে আছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরে টানা দুই বছর ১০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে প্রতিষ্ঠানটি। টেকনো ড্রাগ ২০২৪ সালে ১২ শতাংশ এবং ২০২৫ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অন্যদিকে, বেস্ট হোল্ডিং ২০২৪ সালে ১০ শতাংশ দিলেও ২০২৫ সালের ডিভিডেন্ড এখনো ঘোষণা করেনি। ফলে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে, যেখানে এশিয়াটিক ও টেকনো ড্রাগ রয়েছে ‘এ’ ক্যাটাগরিতে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) এশিয়াটিকের আর্থিক অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ২৪ পয়সা—অর্থাৎ প্রায় পাঁচগুণ প্রবৃদ্ধি। শেয়ারপ্রতি নগদ প্রবাহ বেড়ে হয়েছে ২ টাকা ২ পয়সা (আগে ৬০ পয়সা) এবং সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকা ৩৩ পয়সায়।
দ্বিতীয় প্রান্তিকেও (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকে। এ সময়ে ইপিএস হয় ১ টাকা ৩৪ পয়সা, যেখানে আগের বছর ছিল ৭২ পয়সা। ফলে প্রথম ছয় মাসে মোট ইপিএস দাঁড়ায় ২ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৯৬ পয়সা। একই সঙ্গে ক্যাশ ফ্লো ও এনএভিতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা কোম্পানিটির মৌলভিত্তিকে আরও শক্তিশালী করেছে।
টেকনো ড্রাগ
টেকনো ড্রাগের চিত্র তুলনামূলকভাবে মিশ্র। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) ইপিএস হয়েছে ৪৭ পয়সা, যা আগের বছরের ৬৩ পয়সার চেয়ে কম। ক্যাশ ফ্লো কমে দাঁড়িয়েছে ১৫ পয়সায় (আগে ২৩ পয়সা), যদিও সম্পদ মূল্য বেড়ে হয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয় ৪০ পয়সা, যা আগের বছর ছিল ৪৮ পয়সা। ফলে প্রথম দুই প্রান্তিকে মোট ইপিএস দাঁড়িয়েছে ৮৭ পয়সায়, যেখানে আগের বছর ছিল ১ টাকা ৮ পয়সা। তবে ইতিবাচক দিক হলো—ছয় মাসে ক্যাশ ফ্লো বেড়ে হয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের বছরের তুলনায় বড় অগ্রগতি। সম্পদ মূল্যও পুনর্মূল্যায়নের ভিত্তিতে বেড়েছে।
বেস্ট হোল্ডিং
অন্যদিকে, বেস্ট হোল্ডিং চলতি অর্থবছরে কোনো প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ডিভিডেন্ড ঘোষণা না করা ও তথ্য হালনাগাদ না থাকায় কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
পিই রেশিও
মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সূচকেও পার্থক্য স্পষ্ট। এশিয়াটিক ল্যাবরেটরিজের পিই রেশিও বর্তমানে ১১.৪৫, যেখানে টেকনো ড্রাগের ১৮.২৮। বেস্ট হোল্ডিংয়ের আর্থিক তথ্য হালনাগাদ না থাকায় তাদের পিই অনুপাত আপডেট হয়নি।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর