ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে ধারাবাহিক পতন, নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায় বাড়ছেই
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের ফলে সূচক ও লেনদেন তলানীতে পৌঁছেছে, যা বর্তমান সরকারের আমলে বিনিয়োগকারীরা প্রত্যাশা করেননি। ইতোমধ্যে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান কমিশন। দিন যত এগোচ্ছে, ব্যর্থতার দায়ও ততই বাড়ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় এটাই প্রমাণ হচ্ছে যে বর্তমান কমিশন বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে অযোগ্য। যত দ্রুত সম্ভব এটিকে অপসারণ করা জরুরি। অন্যথায় দেশের শেয়ারবাজার ধ্বংস হয়ে যাবে। এ বাজারে কেউ নতুন করে বিনিয়োগ তো করবেই না; বরং বাজারে নতুন বিনিয়োগকারীর সংখ্যা না বেড়ে কমে যাবে। সব কিছুরই একটি সীমা থাকলেও বর্তমান বাজারে সীমাহীন দরপতন হচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আস্থাসংকট বাড়াচ্ছে। সরকারের উচিত বর্তমান কমিশনকে দ্রুত অপসারণ করে যোগ্য ও দক্ষ নতুন কমিশন গঠন করা। অন্যথায় শেয়ারবাজার ধ্বংস হয়ে যাবে। বাজারের এমন অবস্থা যদি ফ্যাসিস্ট সরকারের আমলে হতো, তাহলেও তা মেনে নেওয়া যেত। কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে এমন নেতিবাচক পরিস্থিতি মেনে নেওয়া যায় না। তাই সরকারের উচিত বিনিয়োগকারীদের স্বার্থে বাজার উন্নয়নের জন্য কমিশনকে ঢেলে সাজানো।
এদিকে আজ (১৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২২.৬৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮.৬৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৫.৯৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির দর বেড়েছে, ২১৭টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩৬৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৩১৭ কোটি ৩৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪৮ কোটি ২৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২টির, কমেছে ৭২টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৭.০৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৩.৩৪ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান