×

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব উঠতে পারে মন্ত্রিসভায়

২০২৬ অক্টোবর ১৮ ১৪:২৪:২৫

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব উঠতে পারে মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে মন্ত্রিসভার সিদ্ধান্ত তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব।

আব্দুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় অন্যত্র সরিয়ে নেওয়ার আলোচনা দীর্ঘদিনের। সম্প্রতি বিষয়টি আবারও সামনে এসেছে। বর্তমান সচিবালয়ের জায়গায় নিম্ন আদালতের কার্যক্রম চালুর একটি প্রস্তাব রয়েছে। অন্যদিকে, সচিবালয় আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদেই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে।মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু করা হবে।

জাকারিয়া তাহের আরও জানান, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনা অনুসারে নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল। আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।

বর্তমান সচিবালয়ে গাড়ি পার্কিং ও জায়গার সংকট প্রায়ই জটিলতা তৈরি করছে বলে জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখতে হচ্ছে। এ ছাড়া সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো পুরোনো হয়ে গেছে।

মন্ত্রী আরও বলেন, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভবনগুলোর নিরাপত্তা ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে মেরামতের পাশাপাশি স্থায়ী বিকল্প খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে। এসব দিক বিবেচনা করেই বর্তমান সরকারের মেয়াদে সচিবালয় আগারগাঁওয়ের নতুন স্থানে সম্পূর্ণভাবে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে।প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে জাকারিয়া তাহের জানান, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে বর্তমান সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ ও স্থানান্তরের প্রাথমিক এবং মূল কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত