ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আব্বাসী মঞ্জিলে ইসলামী চিন্তাবিদ ও আলেম মুফতি ড. সাইয়্যদে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার (১১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামগ্রিক পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রা, ইসলামী মূল্যবোধ ধারণ করে রাষ্ট্র পরিচালনা এবং সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় আলেমসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সক্রিয় অংশগ্রহণ ও অবদানের প্রশংসা করেন মো. রাশেদ খাঁন। একই সঙ্গে সরকার পরিচালনায় তাঁর সহযোগিতা কামনা করেন তিনি।
মো. রাশেদ খাঁন বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে ড. এনায়েতুল্লাহ আব্বাসী ও আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁদের অবদানের কথা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দেশের আলেমসমাজের মধ্যে ঐতিহাসিকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ইসলামী আদর্শ ও মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি ‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক একটি বই মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর হাতে তুলে দেন।
অন্যদিকে, মুফতি ড. সাইয়্যদে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন ইসলামী ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা স্মরণ করেন। তিনি বলেন, তাঁরা আলেম-ওলামা ও ইসলামপন্থী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। দেশের ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্য রক্ষায় তাঁদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
এনায়েতুল্লাহ আব্বাসী আশা প্রকাশ করেন, বিএনপি সরকার ইসলামী মূল্যবোধের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেবে না এবং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেম-ওলামাদের পরামর্শ নেবে। পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন মুফতি ড. সাইয়্যদে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন