×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

টানা দরপতনে বিনিয়োগকারীদের ক্ষোভ, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন

২০২৬ অক্টোবর ০৬ ১৭:৪১:০০

টানা দরপতনে বিনিয়োগকারীদের ক্ষোভ, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সাম্প্রতিক ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীরা চরমভাবে অতিষ্ঠ। এই পরিস্থিতিতে পতন রোধে কার্যকর উদ্যোগ না নিয়ে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাজার উন্নয়নের বক্তব্য দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, নিয়ন্ত্রক সংস্থার উচিত ছিল দরপতন ঠেকিয়ে বাজারে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা। ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি বাজারও তলানীতে নেমে আসছে। ফলে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমে যাচ্ছে। বাজার স্থিতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যানসহ নতুন কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু নতুন কমিশনের কাছে যে প্রত্যাশা ছিল, তা পূরণে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আগের কমিশনই তাদের চেয়ে ভালো ছিল। বর্তমান বাজারে তাদের কোনো সাফল্য দেখা যাচ্ছে না, শুধু বাজার উন্নয়ন ও সংস্কারের বক্তৃতা ছাড়া।

বিনিয়োগকারীরা বলছেন, পতনের বাজারে অনেক শেয়ার কিনলেও বাজার যদি ঘুরে না দাঁড়ায়, তাহলে ওই শেয়ার থেকে মুনাফা হবে কীভাবে। বরং সেই স্বল্প দরে শেয়ার কেনার পরও ধারাবাহিক পতনে লোকসান গুনতে হচ্ছে। বাজারে ওঠানামা থাকাটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে যা হচ্ছে, তা মেনে নেওয়ার মতো নয়। আগামী দিনের কথা বলে বর্তমান পতন ঠেকানোর দায় থেকে সরে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। নতুন কমিশনের সময়ে উত্থানের চেয়ে পতনের মাত্রা অনেক বেশি। বাজারে স্থিতিশীলতা আনতে না পারলে তাদের চেয়ার পদে আঁকড়ে থাকা ঠিক নয়। ধারাবাহিক পতনে আমাদের লোকসান দিন দিন বেড়েই চলেছে। আর তারা পতন না ঠেকিয়ে সংস্কার ও বক্তৃতা দিয়ে নিজেদের দায় এড়াচ্ছে।

এদিকে, আজ (০৬ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। এছাড়া, লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৪.৯০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪.৮৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৭.০৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ২৭০টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৬৪কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৩৭কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৭০ কোটি ৬ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১০টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৭.৯৪ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪০.২১ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত