ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
তলানীতে লেনদেন, বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা স্পষ্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। সপ্তাহের শুরুতে লেনদেন তলানীতে অবস্থান করছে, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে। এ অবস্থায় বর্তমান কমিশনের ওপর আর আস্থা রাখা যায় না বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, বাজারকে আরও স্থিতিশীল ও সুদিন ফিরিয়ে আনতে আগের কমিশন ভেঙে নতুন কমিশন তৈরি করা হয়েছিল। কিন্তু যে আশায় কমিশন গঠন করা হয়েছে, তা পূরণে এটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা থাকলেও বর্তমান কমিশনের ওপর আস্থা নেই।
কারণ একটি স্থিতিশীল বাজারকে অস্থিতিশীল করে লেনদেন বর্তমানে তলানীতে নামিয়ে আনা হয়েছে, যার ফলে বিনিয়োগকারীসহ সব মহলই বর্তমান কমিশনের পরিবর্তন চাচ্ছে। এই কমিশন বাজার নিয়ন্ত্রণে কোনো সাফল্য দেখাতে পারেনি এবং এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
তাই যত দ্রুত সম্ভব বর্তমান কমিশনের পরিবর্তন করতে হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। শুধু নতুন কমিশন গঠন করলেই হবে না, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে কমিশন গঠন করতে হবে। সেই সঙ্গে সরকারি নিবন্ধিত বিনিয়োগকারী সংগঠনের নেতৃবৃন্দদেরও পরামর্শক হিসেবে রাখার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, আজ (১৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, শনিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৩.১৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭২.৩৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯০.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯৬টির দর বেড়েছে, ২২৯টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৯৯ কোটি ৬৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৮২ কোটি ৩১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ৮৪টির এবং পরিবর্তন হয়নি ১১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৩.২৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬০.৯৮ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই