×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরোলেই স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

২০২৬ অক্টোবর ১৭ ১১:৪৯:৩৮

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরোলেই স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এমনকি এ কারণে ফৌজদারি মামলার মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১৭ অক্টোবর) এক বিশেষ সতর্কবার্তায় এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেয় দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটলেও তা তাঁদের নজরে আসবে। এ ক্ষেত্রে কোনো ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য হবে না।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত