×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কারিগরি শিক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশের ৯ খাতে সহযোগিতা

২০২৬ অক্টোবর ১৭ ১৪:০২:১৩

কারিগরি শিক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশের ৯ খাতে সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বৈশ্বিক মানদণ্ড নির্ধারণে ‘ফ্রেমওয়ার্ক অব ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডার্ডস’ বা ‘বেইজিং এগ্রিমেন্ট’-এ সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দেশটি। এ ছাড়া উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে শিক্ষাক্ষেত্রে সহযোগিতার গুরুত্বপূর্ণ নয়টি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।

এই উদ্যোগের আওতায় বাংলাদেশের আটটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন, যৌথ শিক্ষা কার্যক্রম চালু, বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং নতুন একটি কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বৈশ্বিক এই কাঠামোর ঘোষণা দেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনের কারিগরি শিক্ষাক্রম, শিক্ষাদান পদ্ধতি ও ব্যবহারিক প্রশিক্ষণ মডেল অনুসরণ করে বাংলাদেশের আটটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন করা হবে। এ ছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে ২+২ ও ৩+১ মডেলের কারিগরি শিক্ষাক্রম চালু, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্মার্ট শ্রেণিকক্ষ ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা স্থাপন এবং চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্মেলনের যৌথ স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের শিক্ষা উপমন্ত্রী ওয়াং গুয়াংইয়ান দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বৈঠকে চীনা মানদণ্ডভিত্তিক ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন এবং সারা দেশে চীনা ভাষা শেখার সুযোগ সম্প্রসারণসহ শিক্ষা সহযোগিতার নয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশ একমত হয়েছে।

শিক্ষাক্ষেত্রে সহযোগিতার ৯টি প্রধান ক্ষেত্র

১. যৌথ টিভিইটি দল গঠন: কারিগরি শিক্ষা, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং জাতীয় দক্ষতা সনদায়ন অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘বাংলাদেশ-চীন যৌথ টিভিইটি দল’ গঠন করা হবে।

২. মডেল কারিগরি কলেজ প্রতিষ্ঠা: চীনের কারিগরি সহায়তা, আধুনিক পরীক্ষাগার সুবিধা ও শিল্পখাতের অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে মডেল প্রদর্শনী (ডেমনস্ট্রেশন) টিভিইটি কলেজ প্রতিষ্ঠা করা হবে।

৩. বিদ্যমান কারিগরি কলেজের মানোন্নয়ন: চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বাংলাদেশের বিদ্যমান কারিগরি কলেজগুলোর সার্বিক মান ও পদ্ধতিগত মূল্যায়ন করে উন্নয়ন ঘটানো হবে।

৪. শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ: চীনা শিল্পপ্রতিষ্ঠান ও বাংলাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারত্বের মাধ্যমে শিল্প ও শিক্ষার সরাসরি সংযোগ জোরদার করা হবে।

৫. চীনা ভাষা ও কারিগরি দক্ষতা প্রশিক্ষণ: প্রকৌশল, উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা ও সেবাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে দেশব্যাপী সমন্বিত ‘চীনা ভাষা+কারিগরি দক্ষতা’ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

৬. শিক্ষার্থীদের কর্মসংস্থানের রোডম্যাপ: পেশাগত প্রশিক্ষণ, আনুষ্ঠানিক সনদ, শিল্পকারখানায় ইন্টার্নশিপ এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষার্থী উন্নয়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করা হবে।

৭. শিক্ষক বিনিময় ও সক্ষমতা বৃদ্ধি: বাংলাদেশি কারিগরি শিক্ষক ও শিক্ষা প্রশাসনে কর্মরত ব্যক্তিদের জন্য বার্ষিক শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে।

৮. উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা: দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় এবং উচ্চশিক্ষা সহযোগিতা বহুগুণ সম্প্রসারণ করা হবে।

৯. পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা: স্নাতকদের কর্মসংস্থান, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সামগ্রিক সহযোগিতার প্রভাব মূল্যায়নের জন্য একটি আনুষ্ঠানিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত