ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সংস্কারের বক্তব্যে নয়, বাজারের সংকট সমাধানে বৈঠক জরুরি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে টানা দরপতনের কারণে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। একের পর এক দরপতনে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। সেই সঙ্গে বাজারের প্রতি তাদের আস্থাও ক্রমশ হ্রাস পাচ্ছে। বাজার সংশ্লিষ্টদের অভিমত, নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিশন বাজার সংস্কার ও বিভিন্ন বক্তব্য প্রদান ছাড়া দরপতন রোধে তেমন কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। ফলে বাজার দিনকে দিন নিম্নমুখী হয়ে পড়ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার বৈঠকে বসা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে সকল পক্ষকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারী সংগঠনগুলোর পরামর্শ গ্রহণ করতে পারে। কারণ বিনিয়োগকারী সংগঠনগুলোর বাজার সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার সুফল কাজে লাগিয়ে বাজারের পতন ঠেকিয়ে এটিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনা সম্ভব। তাই যত দ্রুত সম্ভব বিনিয়োগকারী সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠকে বসা উচিত। সকলের সঙ্গে আলোচনা হলে বাজারের বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব হবে। এতে বাজারের জন্য সুফল আসবে।
এদিকে, আজ (১৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন সামন্য বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৯.৩৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২.৪৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯২.৬৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৭টির দর বেড়েছে, ১৩৭টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪১৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪১৬ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ২০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৪.১১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২৬.৫৯ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর