ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
বিআইডব্লিউটিসিতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা: ড্যানী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। পাশাপাশি মেরিটাইম-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির কাছ থেকে লজিস্টিকস সহযোগিতা নেবে বিআইডব্লিউটিসি।
এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের জন্য বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির পক্ষে সংস্থাটির জিএম এডমিন জেসমিন আরা বেগম এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এতে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিন কমডোর মো. বেনজির মাহমুদ (ই), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. সাদিকুল বারী, লেকচারার মো. রিয়াদ খান, মো. জুবায়ের মিয়া ও রাব্বি রায়হান।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির পরিচালক বাণিজ্য এস এম আশিকুজ্জামান, পরিচালক অর্থ শেখ মু. নাসিম, চিফ ইঞ্জিনিয়ার মো. জিয়াউল ইসলাম, জিএম মেরিন বাপ্পী কুমার অধিকারী, জিএম কমার্স মো. সফিকুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রতিনিধিদের শুভেচ্ছার নিদর্শন হিসেবে ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, পরিচালক ও অন্যান্য কর্মকর্তাকে গবেষণা সাময়িকী ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)