ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় বিনিয়োগকারীদের আস্থা সংকট বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: পতনের বাজারে কম দরে ভালো শেয়ার কিনে উত্থানে বিক্রি করলে প্রত্যাশিত মুনাফা পাওয়া সম্ভব। কিন্তু বাজার ধারাবাহিক পতন থেকে ঊর্ধ্বমুখী না হলে মুনাফার বদলে বিনিয়োগকারীদের আস্থা সংকট আরও বাড়বে। টানা পতনে একপর্যায়ে ধৈর্য হারিয়ে অনেকে লোকসানে শেয়ার বিক্রি করে বাজার ছেড়ে চলে যাবেন। তাই বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পতন থেকে বাজারকে ঊর্ধ্বমুখী করতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, বাজারে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক। একটানা উত্থান বা পতন—কোনোটিই বাজারের জন্য ইতিবাচক নয়। এখন জুনে ক্লোজিং হওয়া কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। ডিভিডেন্ড মৌসুমে বাজার চাঙ্গা থাকার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না, যা নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতারই প্রমাণ।
এ ছাড়া ধারাবাহিক দরপতন থেকে বাজারকে স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থার কোনো তৎপরতাও চোখে পড়ছে না, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার নড়েচড়ে বসা উচিত এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে আজ (০৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮২.৩৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯.৬৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৫.২৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৬টির দর বেড়েছে, ২৯১টির দর কমেছে এবং ৫২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭২৩ কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৮০ কোটি ১৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ১১৪টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৬০.৭৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৭.২৮ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)