×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১২:৫০:৪৭

ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: কম্পিউটার প্রোডাক্টস বিভাগে টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সোমবার, ২৮ সেপ্টেম্বর থেকে এ নিয়োগে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

নিয়োগে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডপদের নাম: টেরিটরি সেলস ম্যানেজারবিভাগ: কম্পিউটার প্রোডাক্টসপদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে বিবিএ বা স্নাতক (সম্মান) ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: আইটি পণ্য বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর।

কর্মস্থল: কুমিল্লা, রাজশাহী।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ বা মুনাফার অংশ, বছরে ২টি উৎসবকালীন বোনাস এবং প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত