ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ৪৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন শুধু কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারা। আগামী ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া
পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪৭টি
বেতন স্কেল: ২১ হাজার ৯০০-৫২ হাজার ৯০০ টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার সক্ষমতাও থাকতে হবে।
বয়সসীমা: ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
যেভাবে আবেদন: সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমে স্বহস্তে আবেদন পূরণ করে জেলা প্রশাসক, কুষ্টিয়া বরাবর পাঠাতে হবে। ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ায় আবেদন পৌঁছাতে হবে।
সরাসরি কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফরম ও প্রবেশপত্র জেলা প্রশাসক, কুষ্টিয়ার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
খামের ওপর মোটা অক্ষরে পদের নাম এবং বিশেষ কোটা থাকলে সেটি উল্লেখ করতে হবে। খামের বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।
আবেদন ফি: যেকোনো তফসিলি ব্যাংক থেকে জেলা প্রশাসক, কুষ্টিয়ার অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে সেটি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
বিস্তারিত তথ্য জানতে জেলা প্রশাসক, কুষ্টিয়ার ওয়েবসাইট দেখতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি