×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে

২০২৬ সেপ্টেম্বর ২৯ ০৯:১০:১৪

একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করেও যারা কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে আগ্রহী নন কিংবা ভর্তি হওয়ার পর অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান, তাঁদের দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করতে চাইলে তাঁকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

আবেদন বা ভর্তি বাতিলের জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় উপস্থিত হয়ে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় প্রমাণক হিসেবে শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিলের কাজ শেষ করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে অনলাইনে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের স্বাক্ষরে জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত