×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৫:৩২:৪৫

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় দফায় ২২ জনকে নিয়োগপত্র দিয়েছে রাজশাহী জেলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নিয়োগপত্র ইস্যু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত এসব প্রার্থীকে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতনস্কেলের (গ্রেড-১৩) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ২২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত নিয়ম ও শর্ত অনুসরণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে।

এর আগে বিভিন্ন জেলার মতো রাজশাহী জেলাতেও ভেরিফিকেশন ইস্যুতে নিয়োগপত্র না দেওয়ার অভিযোগ উঠেছিল।

নিয়োগপত্র দেখতে ‘প্রাথমিকে নিয়োগ, ২০২৫-এর নিয়োগপত্র (২য় দফা).pdf’ দেখুন।

ইএইচপি

ট্যাগ: সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫ গ্রেড ১৩ প্রাথমিকের নিয়োগপত্র প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রাথমিকে নিয়োগ দ্বিতীয় দফায় নিয়োগ নিয়োগপত্র ইস্যু রাজশাহীতে শিক্ষক নিয়োগ রাজশাহী জেলা রাজশাহী প্রাথমিক শিক্ষা অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগপত্র ২২ জনের নিয়োগপত্র জাতীয় বেতনস্কেল ২০১৫ কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রাথমিক শিক্ষক নিয়োগের খবর প্রাথমিকের চাকরি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত