ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সব শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়লেই ফিরবে বাজারে প্রাণচাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এখন ঢিলেঢালা লেনদেন চলছে। সূচক কমলেও গতিহীন, আবার বাড়লেও নেই যথাযথ গতিশীলতা। এর মূল কারণ হিসেবে বাজার সংশ্লিষ্টরা বলছেন—সব শ্রেণীর বিনিয়োগকারী, বিশেষ করে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা বাজারে অংশ নিচ্ছেন না। আর এ কারণেই বাজারে বর্তমান অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে।
তাদের মতে, শুধু সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের লেনদেনের ওপর ভর করে বাজার চাঙ্গা করা সম্ভব নয়। তাই বড় পুঁজির বিনিয়োগকারীসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লেনদেন বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রাতিষ্ঠানিক ও বড় পুঁজির বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লেই বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। এজন্য নিয়ন্ত্রক সংস্থার যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে আজ (৩০ সেপ্টেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫০.৪৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০২.৪৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৩.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৮.৪৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯০টির দর বেড়েছে, ১৩০টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৯৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৩৪ কোটি ৫২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৬৪ কোটি ৫৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৪.৬৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৫.০২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)