×

ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৫:০৩:৫৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মধ্যে তা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর রাড্ডা ও মানিকদিতে স্টুডিওতে হামলার ঘটনার তদন্ত চলছে। দোষী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া রাজধানীর মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতার অভাব ছিল বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ছুটি ও অর্থ বরাদ্দ বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেপ্তার না করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত