×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১২:১২:৩১


ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে কারাবাসসহ যেকোনো আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্যও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। তবে কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা জানান, তিনি শান্তিপূর্ণভাবে এবং আইনি কাঠামোর মধ্যেই দেশে ফিরতে চান। তবে কীভাবে তা সম্ভব হবে, সেটিই এখন মূল প্রশ্ন বলে মন্তব্য করেন তিনি।

দেশে ফিরলে কারাবাসসহ যেকোনো আইনি পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত থাকার কথা জানান শেখ হাসিনা। একই সঙ্গে নিজের বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়াকে অন্যায্য বলে দাবি করেন তিনি এবং এর রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।

দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ বা ভারতের সরকারের সঙ্গে সরকারি কিংবা গোপন কোনো যোগাযোগ হয়েছে কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হন শেখ হাসিনা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়েছিল।

তবে শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রত্যাখ্যান করেছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বর ২০২৬-এর মধ্যে দেশে ফেরার বিষয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রত্যাবর্তন শান্তিপূর্ণ ও আইনের কাঠামোর মধ্যেই করতে চান এবং দেশে ফিরলে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার প্রস্তুতিও রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত