×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ইরানের হুমকিতে বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী

২০২৬ নভেম্বর ১১ ১৩:১৩:৫৪

ইরানের হুমকিতে বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে নিজ বাড়ি ছেড়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি তিনি বাড়ির পরিবর্তে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন।

বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্কট বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়। তবে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে। এ আশঙ্কা থেকেই নিরাপত্তার কারণে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত মাসের শেষ দিকে রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। এতে বলা হয়, মার্কিন নাগরিকদের লক্ষ্য করে তেহরানের প্রাণঘাতী হামলার ষড়যন্ত্রগুলো উন্নত পর্যায়ে পৌঁছেছে।

তবে যুক্তরাষ্ট্রের মাটিতে কিংবা বিদেশের অন্য কোনো ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা কিংবা দেশটির কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন অর্থ মন্ত্রণালয়।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত