×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সূচকে মিশ্র ধারা, দ্বিধায় বিনিয়োগকারীরা

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৪:৫০:২৩

সূচকে মিশ্র ধারা, দ্বিধায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: দর সংশোধনের পর গতকাল (২২ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন সম্পন্ন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক নিম্নমুখী হলেও বাকি দুই সূচক ঊর্ধ্বমুখী হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেনও সামান্য পরিমাণ বেড়েছে। পাশাপাশি, লেনদেনে অংশগ্রহণকারী বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর হ্রাস পেয়েছে।

বাজারসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, আগের দিনের দর সংশোধনের পর বাজার পুনরায় ঘুরে দাঁড়াবে—এমন আশা করা হচ্ছিল। তবে বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। গতকাল সূচকের ওঠানামায় কিছুটা অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে কিছুটা দ্বিধার মধ্যে ছিলেন। অনেকেই লেনদেনের পাশাপাশি বাজারের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। সাম্প্রতিক সময়ে টানা দরপতনের কারণে অনেকেই সতর্কতার সঙ্গে লেনদেন করেছেন, যাতে তাঁদের পুঁজি সুরক্ষিত থাকে। যেহেতু বাজারের কোনো কিছুই স্থায়ী নয়, তাই বাজার নিয়ে যেমন উদ্বেগ রয়েছে, তেমনি প্রত্যাশাও রয়েছে। এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার উচিত বাজার পর্যবেক্ষণ জোরদার করে বাজারকে স্থিতিশীল রাখা, যাতে বিনিয়োগকারীরা আতঙ্কিত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে লেনদেনে অংশ নিতে পারেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪০.৩২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮.৫৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬.১৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৩টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৯১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২ কোটি ৭৮ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১টির, কমেছে ৮৫টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৫.৭৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৩৪.০৮ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত