ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও পদসংখ্যা
সহকারী অধ্যাপক: আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে মোট ৩ জন নিয়োগ দেওয়া হবে। পদটি ৬ষ্ঠ গ্রেডের।
প্রভাষক: আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, দর্শন, মনোবিজ্ঞান এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে মোট ৭ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
যোগ্যতা ও অন্যান্য তথ্য
প্রার্থীর বয়স ১২ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির ধরন পূর্ণকালীন (স্থায়ী)। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল গাজীপুর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে পূরণ করা ফরমের প্রিন্ট কপি সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি ২০০ টাকা। রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পে-স্লিপের মাধ্যমে এ টাকা জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৪ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে জানা যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)