×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী 

২০২৬ সেপ্টেম্বর ২১ ০৯:৫০:০৩

আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: গাড়িচালকের স্থাপন করা সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রকাশ্যে আসেন নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন। তখন এমপি গাজী নজরুলের সঙ্গে তার বিয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। সেই আলোচনা কিছুটা কমে এলেও রোববার রাতে এমপির সরকারি বাসভবনে তার দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় ফের আলোচনায় এসেছেন গাজী নজরুল ও মরিয়ম খাতুন।

এ ঘটনার পর মরিয়ম খাতুন কী কারণে আত্মহত্যা করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ন্যাম ভবনে এমপির বাসভবন থেকে বেশ কয়েকটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। এসব চিঠিতে গাজী নজরুলের বিরুদ্ধে ‘অবহেলা’ ও ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী। তবে চিঠিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য ডেইলি ক্যাম্পাস।

একটি চিঠিতে মৃত্যুর আগে তিনি লেখেন, ‘সে (গাজী নজরুল) ছিল অন্য নারীর স্বামী, কাগজে কলমে তার অধিকার ছিল তার বউ এর। আর আমি ছিলাম বোকা....! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ....!!!, কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়। ভালোবাসা হয় সম্পূর্ণ না হয় অসম্পূর্ণ।’

আরেক চিঠিতে তিনি লেখেন, ‘সে বলেছিল আমরা বন্ধু, চলো আমরা একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি।’

অন্য একটি চিঠিতে তিনি লেখেন, ‘শুধু মায়ায় পড়েছি বলেই তোমার কাছে বারবার নত হই.... না হয় যতোটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই।’

জাতীয় সংসদের প্যাডে লেখা আরেক চিঠিতে গাজী নজরুলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি লেখেন, ‘আমি হেরেছি তুমি জিতেছো। কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি ধ্বংসের শেষ দাঁড়িয়েও মুখে হাসি রেখেছি। ভেবে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ। আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে। জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে যেয়ে দেখি তুমিই তো ছিলে বিপক্ষদলের সেনাপতি।’

পুলিশের উদ্ধার করা এসব চিঠিতে মরিয়ম খাতুন তার স্বামী গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। তবে চিঠিগুলোর বক্তব্যের সত্যতা ও আত্মহত্যার কারণ সম্পর্কে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত