ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
বিনোদন ডেস্ক: ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। এর আগে ৪৫ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। নতুন ভিডিওটি ঘিরেও নেটিজেনদের মধ্যে নানা আলোচনা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে পাভেলের উপস্থিতি রয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা এবং এটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিওতে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে পাভেলকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল বলেন, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
নতুন করে প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পাভেলকে নিয়ে আলোচনা আরও বেড়েছে। তবে এ ভিডিও নিয়ে এখন পর্যন্ত পাভেলের নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নেওয়ার মাধ্যমে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। প্রতিযোগিতাটিতে তিনি দ্বিতীয় রানারআপ হন। এরপর অভিনয়ে নিয়মিত হয়ে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন পাভেল। পরে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)