ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
পাঁচ দিনের পতন থামিয়ে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ কর্মদিবস পতনের পর আজ (১৫ সেপ্টেম্বর) উত্থানে ফিরেছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে, টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা পতনে তলানীতে যাওয়ার পর হঠাৎ উত্থানে সন্তোষ হওয়ার কিছু নেই। কারণ টানা পতনে সূচক যে পরিমাণ পয়েন্ট হারিয়েছে, তা ফিরিয়ে আনতে হবে। বাজারে উত্থানের ধারা ধরে রাখলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং লেনদেনে অংশগ্রহণ বাড়বে।
তাদের মতে, বর্তমান কমিশন বাজার উন্নয়নে যেসব পদক্ষেপ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক। তবে সবার আগে বাজারকে স্থিতিশীল রাখতে হবে। বাজারে ধারাবাহিক পতনের কারণ অনুসন্ধান করে তা থেকে উত্তরণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
আজকের বাজার শুরু থেকেই ইতিবাচক ছিল। এই ধারাবাহিকতা ধরে রাখলে বিনিয়োগকারীদের মনে আবারও আস্থা ফিরবে। টানা দরপতনের কারণে বর্তমান কমিশন বিতর্কিত হয়েছে এবং তাদের প্রতি বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে উত্থানের ধারা ধরে রেখে বাজারকে আগের চেয়েও ভালো অবস্থানে নিয়ে যেতে হবে।
পাশাপাশি এই ধারা অব্যাহত রাখতে কার্যকর পদক্ষেপ ও সংস্কার করতে হবে। তবেই বিনিয়োগকারীদের মন থেকে আস্থা সংকট কেটে যাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৩.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭২.৪৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩.৫১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৪.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৭.৭০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৩৬টির দর বেড়েছে, ২১টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৮ কোটি ৩১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬১টির এবং পরিবর্তন হয়নি ১৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯৮.৪৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৬১.৯৭ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির