ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ অর্জনের জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এই অনলাইন প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে কোর্সটি সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের সাইবার নিরাপত্তা বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এই কোর্স চালু করেছে। প্রশিক্ষণ কোর্সটি পাওয়া যাবে https://itlms.naem.gov.bd/my/scorm-courses ঠিকানায়। শিক্ষকরা নিজ নিজ পিডিএস আইডি দিয়ে লগইন অথবা রেজিস্ট্রেশন করে এই কোর্সে যুক্ত হতে পারবেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষককে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে কোর্সটি সম্পন্ন করে সার্টিফিকেট ডাউনলোড করার অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অনলাইন ইন্টারঅ্যাকটিভ এই কোর্সটি সম্পন্ন করার এক পর্যায়ে অর্থাৎ ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম (অ্যাক্টিভিটি) পরিচালনার বিধান রয়েছে। শিক্ষকদের এই কার্যক্রম সম্পন্ন করে তার ছবি অথবা ভিডিও নির্ধারিত লিংকে শেয়ার করতে হবে। এ বিষয়ে যাবতীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মেই দেওয়া রয়েছে।
সাইবার নিরাপত্তা বিষয়ক এই অনলাইন কোর্সের নির্ধারিত ছয়টি মডিউল যার মধ্যে একটি বাস্তব শ্রেণি কার্যক্রমও অন্তর্ভুক্ত সম্পন্ন করে শিক্ষকরা মাউশি ও নায়েমের মহাপরিচালকের স্বাক্ষরিত সনদ অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। এই প্রশিক্ষণ যথাসময়ে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক