ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
স্পোর্টস ডেস্ক: ব্যালন ডি’অর ২০২৬-এর জন্য ৩০ জন ফুটবলারের নামের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আয়োজক ফ্রান্স ফুটবল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত এই তালিকায় দুই বছর পর আবারও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সর্বশেষ ২০২৫ সালের ব্যালন ডি’অর জিতেছিলেন ফরাসি তারকা উসমান ডেম্বেলে।
এদিকে ২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসি দুই বছর পর আবারও জায়গা করে নিয়েছেন পুরস্কারটির সংক্ষিপ্ত তালিকায়। প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার স্বীকৃতি হিসেবেই সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের নাম আলোচনায় ফিরেছে। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইংল্যান্ডের হ্যারি কেইন।
তালিকায় যারা আছেন (সেরা খেলোয়াড়):
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), মার্ক কুকুরেয়া (চেলসি/রিয়াল মাদ্রিদ/স্পেন), লুইস দিয়াজ (বায়ার্ন/কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল/ব্রাজিল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন/ইংল্যান্ড), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), খিচা কাভারেস্কাইয়া (পিএসজি/জর্জিয়া), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), সাদিও মানে (আল নাসর/সেনেগাল), মার্কিনিওস (পিএসজি/ব্রাজিল), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল), লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি/পর্তুগাল), মাইকেল ওলিসে (বায়ার্ন/ফ্রান্স), উইলিয়াম পাচো (পিএসজি/ইকুয়েডর), হুলিয়ান কিনিয়োনেস (আল কাদসিয়া/মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল/ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা/স্পেন), ফাবিয়ান রুইজ (পিএসজি/স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স), ফেরান তোরেস (বার্সেলোনা/পিএসজি/স্পেন), দায়োত উপামেকানো (বায়ার্ন/ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল) ও ভিতিনিয়া (পিএসজি/পর্তুগাল)।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডে নি/হত ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামী
- গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান