ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও গঠনতন্ত্র অনুযায়ী আরও ৯০ দিন রুটিন দায়িত্ব পালন করতে পারবেন নেতারা। তবে এই সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে বর্তমান কমিটির কার্যকারিতা শেষ হয়ে যাবে।
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ১৩ সেপ্টেম্বর শিবির-সমর্থিত প্যানেল ডাকসুর দায়িত্ব গ্রহণ করে। গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের (গ) উপধারা অনুযায়ী, নির্বাচিত কমিটির মেয়াদ ৩৬৫ দিন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে আরও ৯০ দিন দায়িত্ব পালনের সুযোগ রয়েছে নির্বাচিত নেতাদের।
রোববার (১৩ সেপ্টেম্বর) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নির্বাচনের তফশিল ঘোষণা করেনি। ফলে সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের নেতৃত্বাধীন কমিটিই দায়িত্ব পালন চালিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সময় কমিটি রুটিন দায়িত্ব পালন করতে পারলেও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না।
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ আগামীর সময়কে বলেছেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী আরও ৯০ দিন আমরা দায়িত্ব পালন করব। এটি নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার দরকার নেই। তবে এরমধ্যে তফসিল হয়ে গেলে তখন আর কমিটির মেয়াদ থাকবে না। সে পর্যন্ত নিয়ম অনুযায়ী কমিটি দায়িত্ব পালন করে যাবে।’
ফরহাদ আরও জানান, নির্বাচনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির